
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মা’রা যান এই অভিনেতা।
১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই দর্শকের ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেন ২৭টি সিনেমায়।
মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’সহ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা এখনও দর্শকদের কাছে স্মরণীয়।
জন্মদিন উপলক্ষে এবারও দেশের বিভিন্ন স্থানে সালমান শাহর ভক্ত ও ফ্যান ক্লাবগুলো নানা আয়োজন করেছে। টেলিভিশন চ্যানেলগুলোতেও তাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান প্রচার হচ্ছে।
