২০২৭ সাল থেকে এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে

admin
By admin
1 Min Read

আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুনের শেষ দিকে আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরে Islamic University of Technology-এ আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে আরও সুশৃঙ্খল রাখতে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে সেশনজট পুরোপুরি নিরসন করে নির্ধারিত সময়েই সব পাবলিক পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে যেন কোনো শিক্ষার্থীর জীবন থেকে অতিরিক্ত দুই বছর নষ্ট না হয়, সে জন্য ধাপে ধাপে পুরো শিক্ষা কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করার মাধ্যমে সেশনজট সম্পূর্ণভাবে দূর করার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে আইইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *