জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো, জাতি জানে না: রাশেদ খাঁন

admin
By admin
1 Min Read

জামায়াতে ইসলামীর দাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, আগের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, জাতির প্রয়োজনে তাদের ৬ দফা দাবি এক দফায় পরিণত হতে পারে। অথচ এবারের কর্মসূচিতে ৮ দফা দাবিকে এক দফায় রূপ দেওয়ার কথা বলা হচ্ছে। তাঁর প্রশ্ন, ‘জাতি কি জানে, তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’

এনসিপির কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, শুক্রবার সংসদ ভবনের সামনে দলটির কর্মসূচিতে নেতাকর্মীদের চেয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেশি ছিল। রাজনৈতিক অবস্থান পরিবর্তনের কারণেই জনগণ তাদের কর্মসূচিতে সাড়া দিচ্ছে না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ