
নিজস্ব প্রতিবেদক 
২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণে ১ হাজার ৩৭২টি বিষয়ের নম্বরে পরিবর্তন এসেছে। এতে ৬৬৭ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে আগে অকৃতকার্য হওয়া ৬৬৪ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন। এবার মোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মূল ফল প্রকাশের পর ২০ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

