
নিজস্ব পতিবেদন : ঠাকুরগাঁও
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এর আগে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনেই অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন।

