চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আয়াত হেলাল উদ্দীন তানভীরকে চান তৃণমূলের একাংশ

admin
By admin
1 Min Read

নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আলোচনা-প্রত্যাশা বাড়ছে। বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আয়াত মো. হেলাল উদ্দীন তানভীরকে দেখতে চান তৃণমূলের একাংশের নেতাকর্মী।
সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখায় তানভীর নেতাকর্মীদের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। তাদের দাবি, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মূল্যায়ন হলে তিনি সভাপতি পদের একজন শক্তিশালী দাবিদার হতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, দলের বিভিন্ন সংকটময় সময়ে তানভীর মাঠপর্যায়ে থেকে সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে উপজেলা ছাত্রদল আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে আয়াত মো. হেলাল উদ্দীন তানভীর বলেন, “আমি সবসময় দলের আদর্শ, শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। দল যেকোনো দায়িত্ব দিলে নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। সংগঠনের স্বার্থই আমার কাছে সর্বাগ্রে।”
তবে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে এখনো কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট নেতারা বলছেন, সাংগঠনিক প্রক্রিয়া শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি ঘোষণা করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *