বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

admin
By admin
1 Min Read

ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংক্ষিপ্ত ফরম্যাটের সে সিরিজকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে তেমন কোনো চমক নেই। নিয়মিত স্কোয়াড নিয়েই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগ্রেসরা। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অনেক বড় মঞ্চ এই শ্রীলঙ্কা সিরিজ। তাই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে বিশ্বকাপের সেট আপ নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। মূল দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন ৪ জন। তারা হলেন- ফারজানা হক, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন এবং তাজ নেহার। আগামী ২৮ ও ৩০ এপ্রিল সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ। ২ মে শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। খেলা শুরুর সময় দুপুর দেড়টায়। যদিও এর আগে ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল। নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *