
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে অঞ্চলটির কোনো অবকাঠামোও নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যেই এ সতর্কবার্তা দিলেন গালিবাফ। ইরানের দাবি, হরমুজ দিয়ে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার আগে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। অন্যদিকে, ইরানের শর্তগুলো প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
!
