নির্বাচন নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে: হাওলাদার

admin
By admin
1 Min Read

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্যের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।

রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ‘অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে আজ সর্বক্ষেত্রে অনৈক্য বিরাজমান। আমাদের ওই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্বদরবারে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *