
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হা’ম’লা, ভা’ঙ’চু’র ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁ’দা’বা’জ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়েছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁ’দা’বা’জ দিয়ে দেশটা ভরে গেছে।’ পরে পোস্টের মন্তব্যের ঘরে সমালোচকদেরও জবাব দেন তিনি।
সাদিয়া আয়মানের পোস্ট ও মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। অনেকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
