
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অন্তত ৫টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে প্রকাশিত মানবকনণ্ঠ পত্রিকার তথ্য অনুযায়ী, এই অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাধারণ মানুষকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে

