
নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেছেন কাশ্মীরের শীর্ষ তিন নেতা—মীরওয়াইজ উমর ফারুক, সৈয়দ হাসান মোসাভি ও ইমরান রেজা আনসারি।
বৈঠকে কাশ্মীরি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিন ও লেবাননে চলমান অবিচার বন্ধের দাবি জানায়। এছাড়া তাঁরা মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত শিশুদের স্মরণে দূতাবাস আয়োজিত এক প্রদর্শনীতেও যোগ দেন। কাশ্মীর প্রসঙ্গে অতীত মতপার্থক্য থাকা সত্ত্বেও ভারত সফরের সময় পেজেশকিয়ানের সঙ্গে কাশ্মীরি নেতাদের এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

