পুতিনের কাছে খামেনির গোপন বার্তা, কি লেখা তাতে?

admin
By admin
2 Min Read

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এক বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মোজতবা খামেনির ওই গুরুত্ববহ বার্তাটি নিয়ে রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি। তবে তেহরান ও মস্কোর মধ্যে হওয়া এই হাই-প্রোফাইল বৈঠকে মোজতবা খামেনির পাঠানো বার্তার মূল বিষয়বস্তু বা বার্তা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ক্রেমলিনে অনুষ্ঠিত হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত ক্রেমলিন প্যালেসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই দ্বিপক্ষীয় বৈঠকটি সম্পন্ন হয়।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেজায়ি বৈঠকের সময় সরাসরি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির লিখিত বার্তাটি ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দিয়েছেন। তবে বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই চিঠিতে কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।

প্রসংগত, তেহরান ও মস্কো দীর্ঘদিনের বিশ্বস্ত ও সামরিক-রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের ভৌগোলিক ও কৌশলগত সম্পর্কে কিছু দৃশ্যমান পরিবর্তন ও নতুন মাত্রার সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে ইউক্রেন যুদ্ধের জটিল পেক্ষাপটে একদিকে ইরানের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেও অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গেও এক ধরণের কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার কৌশল অবলম্বন করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই প্রেক্ষাপটে পুতিনের কাছে খামেনির এই গোপন বার্তা পাঠানোর ঘটনাকে বিশ্ব রাজনীতির ময়দানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ