৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

admin
By admin
1 Min Read

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। বয়স যেন শুধুই একটি সংখ্যা তার কাছে। সময়ের সঙ্গে বয়স বাড়লেও সৌন্দর্য আর গ্ল্যামারে যেন এখনো সেই চিরচেনা পূর্ণিমা। নতুন লুকে সামাজিক মাধ্যমে হাজির হয়ে আবারও ভক্তদের নজর কেড়েছেন ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

নব্বই দশকের শেষভাগে চলচ্চিত্রে যাত্রা শুরু পূর্ণিমার। প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বয়স চল্লিশ পেরোলেও তার ফ্যাশন সচেতনতা ও গ্ল্যামারের কারণে এখনো আলোচনায় থাকেন এই তারকা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন লুকের ছবি প্রকাশ করেছেন তিনি। তবে পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে তার হেয়ারস্টাইল। কখনো ক্রিস্টাল ও মুক্তাখচিত হেডব্যান্ড, কখনো আবার ফুলের নকশার হেয়ার ক্লিপ আর নান্দনিক আপডু হেয়ারস্টাইলে দেখা গেছে তাকে। ছবিগুলো প্রকাশের পরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা শুরু হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংলাপ