Friday, 11 Sep 2026

সম-সাময়িক সংবাদের জন্য আজই আমাদের নিউজ লেটারকে সাবস্ক্রােইব করুন

Explore Now
সংলাপ
  • সারাদেশ
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • আইন ও আদালত
  • তথ্য-প্রযুক্তি
  • শিক্ষা
শিরোনাম
➤সিএমপির ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২➤ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী➤মায়ের মৃ*ত্যুÕতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী➤রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর➤উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত➤ছেলেকে দেখার তৃষ্ণা নিয়েই মা’রা গেলেন চিন্ময়ের মা➤আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হব না’: সারজিস আলম➤খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৬৬৪, জিপিএ-৫ পেল ৪৬ জন➤বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস আলম➤ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি➤বজ্রপাতের কবলে জ্বালানিমন্ত্রী নসরুল হামিদ টুকুর বাসা, অল্পের জন্য রক্ষা➤আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি সরকার➤স্বামী-স্ত্রীকে একই কর্মস্থলে রাখার চেষ্টা করা হচ্ছে: সংসদে সমাজকল্যাণমন্ত্রী➤অটোরিকশার সংবাদ সম্মেলনে বুমের ভিড়, রোবটিক সার্জারিতে একটি মাইক্রোফোন!➤চা চাষে লাভ বাড়লেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য➤ছবি ছাড়া এনআইডি পাওয়ার রিট খারিজ, পরিচয়পত্রে ছবি থাকার বাধ্যবাধকতা বহাল➤নেত্রকোণায় পারিবারিক কলহ: ছেলের দা’র কোপে বাবা নিহত, আটক ১➤৮০ লাখ অটোরিক্সায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী➤সাত মাসে ২ হাজারের বেশি শি’শু নিখোঁজ, উদ্বিগ্ন মহিলা পরিষদ➤শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ
সংলাপসংলাপ
Font ResizerAa
Search
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
অপরাধ

পরকীয়ার অভিযোগে সালিসে প্রবাসীর স্ত্রীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

Saidul
Last updated: August 20, 2026 7:31 am
By Saidul
Share
2 Min Read
SHARE

নিজস্ব প্রতিবেদক:২০/০৮/২০২৬

সাইদুল ইসলাম নসরুল
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক গ্রাম্য সালিসে প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি গ্রামে এই সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে ওই সালিস বসেছিল। সালিসে ওই নারী ও সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরুষটিকে শাস্তি দেওয়ার কোনো ভিডিও প্রকাশ না পেলেও, নারীকে জুতাপেটার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষের উপস্থিতিতে একটি চেয়ারে বসে আছেন ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন। তাঁর সামনে ওই নারীকে ডেকে এনে বসানো হয় এবং নিজের পায়ের জুতা দিয়ে তাঁকে পেটান চেয়ারম্যান। ভিডিওতে তাঁকে প্রথমে বসা অবস্থায় এবং পরে দাঁড়িয়ে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়।
​নিজের পক্ষে সাফাই গেয়ে ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন দাবি করেন, “প্রবাসী স্বামীর সংসারে থেকে ওই নারী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্থানীয় লোকজন তাঁদের হাতেনাতে আটক করেন। এলাকার বিক্ষুব্ধ লোকজনের হাত থেকে রক্ষা করতে এবং পরিস্থিতি শান্ত করতে আমি সামাজিক বিচারের রায় কার্যকর করেছি মাত্র।”
​এদিকে এ বিষয়ে ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত রয়েছে এবং আইনি বিধান অনুযায়ী সালিস পরিচালনার নিয়ম আছে। এর বাইরে কেউ বিচারের নামে এমন অমানবিক ঘটনা ঘটাতে পারেন না। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

You Might Also Like

চান্দগাঁও থানার অভিযানে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার

অশালীন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল! ডবলমুরিং থানা পুলিশের জালে অভিনব প্রতারক

নোয়াখালীতে তদন্তে গিয়ে নিজেরাই হা’ম’লার শিকার পুলিশ, ওসিসহ আ’হ’ত ৫

**অগ্রণী ব্যাংকের ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ব্যাংকার ও ব্যবসায়ীর খামার সাম্রাজ্যের রহস্য ফাঁস, গ্রেপ্তার ২**

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে টেবিলে ভাতের থালার পাশেই ঘুষ লেনদেন, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

Share This Article
Email Copy Link Print
Previous Article এআই ক্যামেরায় শনাক্ত করতে মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বর প্লেট
Next Article গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার খাম্বায় ওঠার চেষ্টা, আটক ১
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected
235.3kFollowersLike
69.1kFollowersFollow
11.6kFollowersPin
56.4kFollowersFollow
136kSubscribersSubscribe
4.4kFollowersFollow
- Advertisement -
Ad imageAd image
Latest News
সিএমপির ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
অপরাধ
September 10, 2026
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
জাতীয়
September 10, 2026
মায়ের মৃ*ত্যুÕতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
আইন ও আদালত
September 10, 2026
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
রাজনীতি
September 10, 2026

Recent Posts

  • সিএমপির ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
  • ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
  • মায়ের মৃ*ত্যুÕতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
  • রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
  • উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Recent Comments

No comments to show.
//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You May also Like

অপরাধ

ভোরে মারধর, সকালে হাসপাতালে গিয়ে ছু/রিকাঘাতে স্ত্রী/কে হ/ত্যা

July 28, 2026
অপরাধ

আশুলিয়ায় তালাবন্ধ কক্ষ থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

September 5, 2026
অপরাধ

চট্টগ্রাম মুসলিম হল থেকে সিনেমা প্যালেস: ফুটপাত জুড়ে ফার্নিচারের পসরা, জীবনের ঝুঁকি নিয়ে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা।”

August 6, 2026
অপরাধ

সিলেটের রায়নগর থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের লাশ উদ্ধার

August 12, 2026
Show More
  • More News:
  • পটিয়া
  • বালিকা ফুটবল দল
  • চন্দনাইশ
  • বাঘাইছড়ি
  • সরকারি ঘর বিক্রি
  • বিজিবি
  • হেলিকপ্টার
সংলাপ

অফিস: চট্টগ্রাম

মোবাইল- +880 1850-376543

Youtube Medium Rss

কেটাগরি

  • সারাদেশ
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • আইন ও আদালত
  • তথ্য-প্রযুক্তি
  • শিক্ষা

© SONGLAP News Network. All Rights Reserved.

Welcome to Foxiz
Username or Email Address
Password

Lost your password?