
জু
লাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে আবেগাপ্লুত হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি জাদুঘরে পৌঁছান। সেখানে ‘লংওয়াক টু ডেমোক্রেসি’ ওয়াকওয়ে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক, রেপ্লিকা আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা হত্যাকাণ্ডসহ বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। পরে মনসুন থিয়েটারে একটি প্রামাণ্যচিত্র দেখার সময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। পরিদর্শন শেষে বইয়ে স্বাক্ষর করে মির্জা ফখরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সবার দায়িত্ব। তিনি শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

