Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:২৫ এ.এম

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীকে কয়েক মাস ধরে রোগীদের র*ক্তে*র নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত রাখার অ*ভি*যো*গ উঠেছে। সরেজমিনে প্যাথলজি বিভাগের ২ নম্বর বুথে শিশুসহ বিভিন্ন বয়সী রোগীর র*ক্ত সংগ্রহ করতে দেখা যায় তাকে। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি নিজেকে ল্যাব অ্যাটেনডেন্ট দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকটের কারণে আউটসোর্সিং কর্মীদের দিয়ে কাজ চালানো হচ্ছিল। তবে বিষয়টি জানার পর পরিচ্ছন্নতাকর্মীকে র*ক্ত সংগ্রহের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যোগ্য কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় অদক্ষ কর্মী দিয়ে র*ক্ত সংগ্রহ করানো, তার প্রশিক্ষণ ও পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল বলছে, রোগী ও র*ক্ত*দাতার নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সংলাপ