প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১২:৫৩ পি.এম
বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান এবং প্রায় আধা ঘণ্টা সময় ধরে বই ঘেঁটে নিজের পছন্দ অনুযায়ী বেশ কিছু বই সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি জানান, জাইমা রহমান সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন। জানা গেছে, তার সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হক-এর রচনা। পাশাপাশি তিনি সংগ্রহ করেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং নূরুল কবির-এর বইও।
Copyright © 2026 সংলাপ. All rights reserved.